আগৈলঝাড়ায় শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনা সভা, চিত্রাংকন, দোয়া-মিলাদ ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম এর সভাপতিত্বে শেখ রাসেল দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশাররফ হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলামসহ প্রমুখ।
পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
অন্যদিকে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত প্রমুখ।
এইচকেআর