ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন

     মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে  সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয় ৮৮ মতিঝিলস্থ স্বাধীনতা ভবনের সম্মেলন কক্ষে স্থাপিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করে যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীগণ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে কেক কাটা, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এসএম মাহবুবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ইউনুছ আলী, ফজলুর রহমান, আব্দুল লতিফ, ট্রাস্টের পরিচালক (অর্থ) ড. মো. আমিনুল ইসলাম ও ট্রাস্ট্রের সচিব (উপসচিব) তরফদার মো. আক্তার জামীল।

    আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ রাসেল ছিলেন বন্ধুবৎসল, প্রাণচাঞ্চল্যে ভরপুর এক মানবিক শিশু। ছোট বয়সের ব্যক্তিত্ব, মানবিকতা আর উপস্থিত বুদ্ধির কারণে শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। বেঁচে থাকলে তিনিও হয়তোবা সামিল হতেন বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে। ভিশন ২০২১, ২০৪১, এসডিজি ২০৩০, ডেল্টা প্ল্যান, চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে তার বোন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যেমন দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন, বেঁচে থাকলে তিনিও নিঃসন্দেহে নিজেকে দেশের জন্য নিয়োজিত রাখতেন। বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেল এর জীবনীর প্রতিটি দিনক্ষণের গল্পগুলো তুলে ধরার আহবান জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ