শ্রমিক দল গৌরনদী উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গৌরনদীর উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। দলকে সাংগঠনিক ভাবে গতিশীল ও শক্তিশালী এবং আগামী দিনের দলীয় কর্মসূচিসহ সকল আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন খন্দকার মহিউদ্দিন আহমেদ।
যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ৭ জন। এরা হলেন, মো. জামাল সরদার, এসএম মনিরুজ্জামান সিকদার, মো. মিজানুর রহমান সরদার, মো. ফরিদ বয়াতী, আজিজুর রহমান সরদার এবং মো. বারেক মাঝি।
এছাড়া অপর ২৪ জনকে কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এমবি