ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

মুলাদীতে শেখ রাসেল দিবসে আলোচনা সভা

মুলাদীতে শেখ রাসেল দিবসে আলোচনা সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে মুলাদীতে শেখ রাসেল দিবস উৎযাপন করা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা যুবলীগ ও সৈনিক লীগ কার্যালয়ে কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

মুলাদী প্রেসক্লাবের সভাপতি উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন সুমন রাড়ী এই কর্মসূচির আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ মোশাররফ, গাছুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন সরদার, শাহজাহান দেওয়ান, গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা জাবেদ রাড়ী, রাজু মাতুব্বরসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া উপজেলার চরকালেখান আদর্শ কলেজ, মুলাদী সরকারি কলেজ, নাজিরপুর ইউনাইটেড কলেজসহ উপজেলার সকল কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন