ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

বাবুগঞ্জে শেখ রাসেলের জন্মদিনে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা

বাবুগঞ্জে শেখ রাসেলের জন্মদিনে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে ।

সোমবার বিকালে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যলয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, দোয়া মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে নেতাকর্মীরা।

সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপন’র সভাপতিত্বে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মুহা. আক্তার উজ জামান মিলন’র পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, আব্দুল মতিন রাঢ়ি, মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুর রহমান সিকদার, ডেপুটি কমান্ডার করিম হাওলাদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি, দপ্তর সম্পাদক পরিতোষ পাল,মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ি, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তাওহীদ হোসেন, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইসমাইল হোসেন , মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন প্রমুখ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন