ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

গৌরনদীতে প্রতিবন্ধী নাতনীকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

গৌরনদীতে প্রতিবন্ধী নাতনীকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বুদ্ধি প্রতিবন্ধী (১১)নাতনীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ধর্ষক দাদা সিদ্দিক সরদারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমপাড়া গ্রামের। গ্রেপ্তারকৃত সিদ্দিক ওই গ্রামের মৃত আব্দুল গনি সরদারের পুত্র।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, বুদ্ধি প্রতিবন্ধী পালিত নাতনীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগীর খালা বাদী হয়ে রোববার রাতে থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামী সিদ্দিক সরদার গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন