ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • ইন্দুরকানীতে বোমা আতঙ্ক!

    ইন্দুরকানীতে বোমা আতঙ্ক!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে  ভুয়া বোমা  গুজব। এলাকা জুড়ে আতঙ্ক। বোমা সাদৃশ্য কোন বস্তুু নয়, চালের ঔষধের বড়ির কৌটা থেকে শব্দ। মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার দক্ষিণ কালাইয়া গ্রামের সুবিনিয়  বিশ্বাসের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

    জানা যায়,  উপজেলার দক্ষিণ কালাইয়া গ্রামের সুবিনিময়  বিশ^াসের ঘরের সামনে হঠাৎ শব্দ হলে আতংক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ইন্দুরকানী থানার ওসির নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে দেখে একটি প্লাষ্টিকের ছোট একটি পাইপের কৌটায় লেখা বিষ। চালের পোকা মারার ঔষধ গুড়া পাওয়া যায়। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই কৌটার মুখ খুলে যাওয়ায় শব্দ ও ধোয়া বের হওয়ায় বোমা আতঙ্ক গুজব ছড়িয়ে পড়ে।

    উপজেলা হিন্দু বৈদ্য খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল জানান, সুবিনয় হালদারের বাড়ীতে হঠাৎ শব্দ হওয়ায় আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে দেখে বোমা সাদৃশ্য কোন বিষয় নয়। চালের পোকা মারার বিষের প্লাষ্টিকের কৌটার মুখ খুলে যাওয়ায় এ ধরণের শব্দ হয়েছে।

    ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, বোমা আতংকের খবর পেয়ে গিয়ে দেখি সেখানে বোমা সাদৃশ্য কোন বস্তু নয়। ঘরের বাইরে একটি গাছের নিচে প্লাষ্টিকের একটি নলের কৌটার মুখ খোলা, লেখা বিষ, কৌটার মধ্যে ঔষধের গুড়া, কৌটাটি বিস্ফোরিত হয়নি শুধু ধোয়া বের হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ