ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

    বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
    বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হচ্ছে। ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে।

    ২০ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর কাশিপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. রফিকুল ইসলাম।

    বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক আলম হোসেন, ইমাম প্রশিক্ষণ একাডেমির সহকারী পরিচালক আসমা আক্তার, ফাউন্ডেশনের ফিল্ড অফিসার রেজা মো. মহসিন সহ ইমাম-মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে ঈদে মিলাদুন্নবী (সা.) এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    পরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। পরে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ