ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

বরিশাল জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাকিম আর নেই

বরিশাল জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাকিম আর নেই
শিক্ষক আব্দুল হাকিম খান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাকিম খান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

বুধবার সকাল ১১ টায় নগরীর রূপাতলী আছালত খান সড়কে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ১২ বছর আলঝেইমার্স রোগে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যু শিক্ষকের ছোট ছেলে সাইদ আল মনির এ তথ্য নিশ্চিত করেছেন ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর রূপাতলী আছালত খান জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

পরে নগরীর কাউনিয়া এলাকার বাঘিয়া মুসলিম গোরস্তানে তাঁর লাশ দাফন করা হবে । উল্লেখ্য ১৯৯৬ সাল থেকে বরিশাল জিলা স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে ২০০৬ সালে অবসরে যান শিক্ষক আব্দুল হাকিম খান ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন