ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • ইন্দুরকানীতে জনতার হাতে তিন চোর আটক

    ইন্দুরকানীতে জনতার হাতে তিন চোর আটক
    আটককৃত চোর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দুরকানীতে জনতার হাতে তিন চোর আটক হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ঘোষেরহাট বাজার থেকে তাদের আটক করা হয় ।

    আটককৃতরা হলো দক্ষিন ইন্দুরকানী গ্রামের সাব্বির (২৩), সেউতিবাড়িয়া গ্রামের আলী আকবর (২৬), একই গ্রামের  সাগর (২৫) । ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন ।

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ব্যাটারি চালিত একটি চোরাই ভ্যানসহ সাব্বির এবং ইন্দুরকানী বাজার থেকে দুইটি মোবাইল ফোন সহ  আলী আকবর ও  সাগরকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

    ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, চুরি  ঘটনায় ৩ জনকে আটক করে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে । সংঘবদ্ধ চোরাই চক্র  গ্রেফতারের জন্য আমাদের  অভিযান অব্যাহত রয়েছে ।

    উল্লেখ্য এ উপজেলার বিভিন্ন বাড়ি ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে ব্যবহার করে সবাইকে অচেতন করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় সংঘবদ্ধ চোরাই চক্রগুলো। এছাড়া ব্যাটারি চালিত ইজিবাইক, অটোরিক্সা, ভ্যান গাড়ি ও সুপারি চুরি করে নিয়ে যায়। গত ৬ মাসে এ উপজেলায় প্রায় শতাধিক চুরি সংঘটিত হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ