ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • ইন্দুরকানীতে ৩ টি ইউনিয়নে ১৫৪ জন বৈধ প্রার্থী

    ইন্দুরকানীতে ৩ টি ইউনিয়নে ১৫৪ জন বৈধ প্রার্থী
    ইন্দুরকানীতে ৩ টি ইউনিয়নে ১৫৪ জন বৈধ প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে  তিনটি ইউনিয়নে  ১৫৫ জন  প্রার্থীর মধ্যে ১৫৪ জনের মনোনয়নপত্র বৈধ , একজনের মনোনয়নপত্র  বাতিল করেছে রিটার্নিং অফিসার।  এর মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, নারী সদস্য পদে ৩০ জন এবং  সাধারণ  সদস্য পদে  ১১১ জনের মনোনয়ন পত্র বৈধ। আয়করের তথ্য গোপন করায় ইন্দুরকানী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী আঃ রবের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

    বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে মনোনয়ন পত্র  যাচাই বাচাইয়ে পড়েরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, পত্তাশী ইউনিয়নে -৬ ও ইন্দুরকানী সদর ইউনিয়নে ৩ জনের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়। সাধারণ সদস্য প্রার্থী পত্তাশী ইউনিয়নে ৩২ জন, পাড়েরহাট ইউনিয়নে ৩৩ জন এবং ইন্দুরকানী সদর ইউনিয়নে ৪৬ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী পত্তাশী  ইউনিয়নে ১২ জন, পাড়েররহাট ইউনিয়নে ৯ জন এবং ইন্দুরকানী সদর ইউনিয়নে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম রোকনুুনুজ্জামান খান। যাচাই বাচাইয়ের সময় নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে বলে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম,মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা  লুৎফুন্নেসা খানম, ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবীর ও নির্বাচন কর্মকর্তা এ এস এম রোকনুজ্জামান খান।

        
    আগামী ১১ নভেম্বর ২য়  ধাপে এ উপজেলার ৩ টি ইউনিয়নে নির্বাচন  অনুষ্ঠিত হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ