ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

বরিশালে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া

বরিশালে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালে জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে আলোচনা সভা ও  দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর)বাদ আসর নগরীর সদররোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও  দোয়া-মিলাদের অয়োজন করে মহানগর ও জেলা জাতীয়তাবাদী শ্রমিকদল।

বরিশাল মহানগর শ্রমিক দলের সাধারন সম্পাদক মো. ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর পাঠান, শ্রমিক দল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এম.জি ফারুক, বরিশাল জেলা সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার, সহ-সভাপতি আ. হক,বরিশাল সদর শ্রমিকদল সভাপতি মো. রফিকুল ইসলাম,শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম ও মো. শেখ জয়নাল প্রমুখ।

পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া-মোনাজাত করা হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন