ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

মেহেন্দিগঞ্জে কৃষক লীগের সমাবেশে ১০ ইউনিয়নের কমিটি ঘোষণা

মেহেন্দিগঞ্জে কৃষক লীগের সমাবেশে ১০ ইউনিয়নের কমিটি ঘোষণা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পাবলিক ক্লাব অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তারা বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ে কৃষক লীগের কমিটি গঠনের মধ্যেদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর হাতকে শক্তিশালী করতে হবে। আগামী দিনে  নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে সকল ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়ার ঘোষণা দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, যুগ্ম সম্পাদক মিরাক দেওয়ান, এনামুল হক সিকদার, সাংগঠনিক সম্পাদক নবরাজ মেম্বার, সিবলু জমদ্দার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন