ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • এখন আর সেই চাপ নেই : ম্যাচসেরা সাকিব

    এখন আর সেই চাপ নেই : ম্যাচসেরা সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওমানের পর পাপুয়া নিউগিনি। পরপর দুই ম্যাচেই বাংলাদেশের জয়ের নায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান।

    পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রান করার পর বল হাতে ৪ ওভারে মাত্র ৮ রানে ৪ উইকেট শিকার করেন সাকিব। এমন নান্দনিক পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

    পাপুয়া নিউগিনিরি বিপক্ষে ১৮১/৭ রান করে ৮৪ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। এদিন খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে সাকিব আল হাসান বলেন, এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে।

    তিনি আরও বলেন, আসলে টি-টোয়েন্টি ফরম্যাটে যে দলটি ভালো খেলবে তারাই জিতবে। প্রথম ম্যাচে পরাজয়ের পর আমরা একটু চাপে ছিলাম। এখন সেই চাপ নেই।

    তিনি আরও বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে চাইলেই ফর্মে ফেরা যায় না। এখানে ফর্মে ফেরা অনেক কঠিন। আমি একটু ক্লান্ত, গত পাঁচ-ছয় মাস ধরে বিরতিহীন ক্রিকেট খেলছি, এটা আমার জন্য একটি দীর্ঘ যাত্রার মতো। তবে আশা করছি আমি এই টুর্নামেন্টে ভালো করতে পারব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ