ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

মেঘনায় নি‌খোঁজ কোস্টগার্ড সদস‌্যর মর‌দেহ উদ্ধার

মেঘনায় নি‌খোঁজ কোস্টগার্ড সদস‌্যর মর‌দেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ব‌রিশা‌লের মেঘনা নদী থে‌কে নি‌খোঁ‌জের দুই দিন পর কোস্ট গার্ড সদস‌্যর লাশ উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার সকা‌লে হিজলা উপ‌জেলার হ‌রিনাথপুর ইউ‌নিয়ন সংলগ্ন মেঘনা নদী‌ থে‌কে কোস্টগার্ডের সদস‌্য (না‌বিক)পার‌ভে‌জের লাশ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড ব‌রিশাল স্টেশ‌নের মি‌ডিয়া কর্মকর্তা লেফট‌্যা‌নেন্ট এস এম তাহ‌সিন রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি ব‌লেন, ব‌্যাপক তল্লাশী চালা‌নোর পর কোস্ট গার্ড পার‌ভে‌জের লাশ উদ্ধার ক‌রে‌ছে।

এরআ‌গে মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের অভিযানে গিয়ে গত মঙ্গলবার ভোররাত ৫ টার দিকে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদী‌তে পড়ে কোস্টগার্ডের ওই সদস্য নিখোঁজ হন।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সোয়া ৩ টায় মোবাইলে জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের দুটি টিম নদীতে অভিযান পরিচালনা করছিলো।

ভোড় ৫ টা-সাড়ে ৫ টার দিকে গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে দুটি আভিযানিক বোটের মধ্যে ধাক্কা লাগে, এসময় কোস্টগার্ডের একজন সদস্য নদীতে পড়ে যান।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন