ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • ইন্দুরকানীতে জেলেদের চাল কম দেওয়ায় বিক্ষোভ

    ইন্দুরকানীতে জেলেদের চাল কম দেওয়ায় বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে মা-ইলিশ রক্ষায় অবরোধে জেলে কার্ডে চাল কম দেওয়ায় বিক্ষোভ। বৃহস্পতিবার  বিকালে উপজেলা খাদ্য গুদামে পাড়েরহাট ইউনিয়নের জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেন জেলেরা।

     বিক্ষোভকারীরা জানান, জেলে না হয়েও অনেকে জেলে কার্ডের চাল পাচ্ছেন। আমাদের কার্ড থাকা সত্বেও আমরা চাল পাই নাই। জেলে মাকসুদ, কালাম, ছগিরসহ অনেকে জানান, আমাদের নির্ধারিত চাল ২০ কেজির পরিবর্তে ১৬ কেজি করে চাউল দেওয়ায় আমরা দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের কাছে অভিযোগ করলে সে আমাদেরকে চাউল দেওয়া শেষ বলে তাড়িয়ে দেয়। ভুক্তভোগী জেলে আঃ হালিম, আঃ মালেকসহ অনেকে জানান, ইউনিয়ন পরিষদের সচিব কিছু সময় না থাকায় জেলেদের নেতারা চাল কম দেয়।

    এ ব্যাপারে পাড়েরহাট ইউপি সচিব কাওসার আহম্মেদ জানান, অনুমোদিত জেলেদের সংখ্যা ৪৯৪ জন এর বিপরীতে চালের কার্ড বরাদ্দ ৩৯৪ জন জেলের নামে। জেলেদের মধ্যে ভিজিডি কার্ডধারী আছে কিনা সেই তথ্য যাচাই-বাছাই করার জন্য ইউনিয়ন পরিষদে তালিকা আনতে গেলে আমার অনুপস্থিতিতে চাল কম দেওয়ার খবর শুনে এসে জেলেদের কমতি চাল পরিশোধ করে দেই।

    উপজেলা মৎস্য অফিসার সরদার জুলফিকার আলী জানান, চাল কম পাওয়ার সংবাদ শুনে ঘটনা স্থলে গিয়ে যারা চাল কম পেয়েছে তাদেরকে বাকী চাউল দেওয়া হয়েছে।

     

     

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ