ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গ্রুপ চ্যাম্পিয়ন হতে স্কটল্যান্ডের দরকার ১২৩ রান

    গ্রুপ চ্যাম্পিয়ন হতে স্কটল্যান্ডের দরকার ১২৩ রান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব ওঠার লড়াইয়ে ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডকে ১২৩ রানের দিয়েছে ওমান। আল আমেরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা ওমান দলের শুরুটাই হয় এলোমেলো। দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যান যতিন্দর সিং রান আউটের শিকার হন শূন্য রানে। স্বাগতিকদের সেরা ব্যাটসম্যান যতিন্দর আউটের পর কিছুটা ব্যাকফুটে চলে যায় ওমান। সে চাপ সামাল দিতে না দিতেই আরেক মারকুটে ব্যাটার কাইসায়াপ প্রজাপতি বিদায় নেয় ৩ রান করে।

    ১৩ রানে ২ উইকেট হারানো ওমান দলের হাল ধরেন আরেক ওপেনার আকিব ইলিয়াস। খেলেন ৩৫ বলে ৩৭ রানের এক ইনিংস। চার নাম্বারে নামা মোহাম্মদ নাদিমের ২১ বলে ২৫ রানের ইনিংসটা কিছুটা স্বস্থি দেয় ওমান শিবিরে।

    তবে শুরুর ধাক্কাটা কাটিয়ে আর বেশিদূর যেতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত অধিনায়ক জিশান মাকসুদের ৩০ বলে ৩৪ রানে ওমানের সবকটি উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ১২২।

    স্কটিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল মাইকেল লিস্ক ৩ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট।

    এর আগে নিজেদের আগের দুই ম্যাচের একটিতে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের জয় পায় ওমান আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হারে ২৬ রানের ব্যবধানে। অন্যদিকে আগের দুই ম্যাচের দুইটিতে জয় পায় স্কটল্যান্ড। যার একটি বাংলাদেশের সঙ্গে ৬ রান অন্যটিতে তারা হারায় পিএনজিকে ১৭ রানে। সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে আজকের ম্যাচটি দুদলের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

    ওমান যদি জিতে যায় তাহলে নিট রান রেটের ব্যবধানে যেদল এগিয়ে থাকবে সে দলই যাবে শেষ বারোতে। আর স্কটল্যান্ড যদি এই ম্যাচ জেতে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাবে তারা। এদিকে পিএনজিকে ৮৪ রানে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ