বরিশালে গণনাট্য সংস্থার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার মন্ডবে হামলা, প্রতিমা ভাংচুর, বাড়ীঘরে অগ্নিসংযোগ ও লুট-পাটের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল জেলা গণনাট্য সংস্থা।
শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা গণনাট্য সংস্থার সভাপতি শাহ্ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে নগরীর সদররোডে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমারা অপরাধীর শাস্তি চাই। এই বাংলার মাটিতে কোন অপশক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে লক্ষ রাখাতে হবে।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মোঃ জাফর তালুকদার, বিরেন রায়,কমরেড সাইদুর রহমান,নুরুল আমিন খান,হারুন অর-রসিদ,মাহাবুবুল আলম,এ্যাড, একে আজাদ,সঞ্জিব সিংহ ভ্রমন,অধ্যক্ষ বিমল চক্রবতী, সজল চক্রবর্তী ও শ্যামল চক্রবর্তী প্রমুখ।
এসএম