পাচারকালে ভর্তুকির ৫০ বস্তা ইউরিয়া সার জব্দ

বরিশালের আগৈলঝাড়া থেকে কৃষককের বরাদ্দকৃত পাচারকালে ভর্তুকির ৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে গৌরনদী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে উপজেলার বার্থী এলাকা থেকে এ সার জব্দ করা হয় ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজারের সারের ডিলার আব্দুল জলিল হাওলাদার নছিমন যোগে ভর্তুকির ৫০ বস্তা ইউরিয়া সার গৌরনদী উপজেলায় পাচার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম প্রিন্স থানা পুলিশের সহযোহগীতায় বার্থী-ভালুকশী সড়কের বার্থী গ্রামের সরদার বাড়ি সম্মুখে জব্দ করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকাজে জড়িত সার ডিলার আব্দুল জলিল হাওলাদারের ছেলে ফজলুল হক হাওলাদার ও নছিমন চালক।
এসি ল্যান্ড আরিফুল ইসলাম প্রিন্স জানিয়েছেন, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে সার্বিক মনিটংরি টিম বিধি মোতাবেক ব্যবস্থা প্রহন করবেন।
এইচকেআর