ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
  • পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী

    পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী
    পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস  উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার শহরের বাস টার্মিনাল থেকে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএ এর আয়োজনে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু মো. সাজ্জাদ হোসেন। পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সড়ক বিভাগের নির্বাহী পরিচালক তুহিন আল মামুন, বিআরটিএ এর ইন্সেপেক্টর আব্দুল মতিন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হালদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।  

    এ সময় বক্তারা বলেন জাতীয় নিরাপদ সড়ক দিবস কেনো হলো আমরা কেনো এ দিবটি পালন করি তা আমাদের জানতে হবে। সড়ক দূর্ঘটনায় প্রতি বছর কয়েক হাজার হাজার মানুষের মৃত্যু হয়। আমাদের অধিকাংশ বাজার দোকান রাস্তার পাশে বাজারের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে মানুষ অনেক অসচেতন ফলে প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। দূর্ঘটনা এড়াতে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। একটি দূর্ঘটনা শুধু একজনেরই প্রান নেয় না পথে বসিয়ে দেয় একটি পরিবারকে। জীবন চলে গেলে আের তা ফিওে পাওয়া যায় না তাই আমাদের সচেতন হতে হবে সড়কে প্রতিযোগীতা নয়। নিরাপদ সড়ক নিরাপদ যাত্রা অধিক সচেতনতা নিয়েই আমাদের চলাচল করতে হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ