ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

গৌরনদীতে চোরাই গরুসহ ৪ জন গ্রেপ্তার

গৌরনদীতে চোরাই গরুসহ ৪ জন গ্রেপ্তার
গৌরনদীতে চোরাই গরুসহ ৪ জন গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়াওয়ার সময় আন্তঃজেলা চোর চক্রের ৪ জন সদ্যস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার ভোররাতে  পৌর এলাকার কাসেমাবাদ হাই মাকের্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃতরা হলো, বরগুনা জেলার তালতলী উপজেলার বেতীপাড়া গ্রামের কাদের প্যাদার পুত্র তৈয়ব আলী প্যাদা (৫০), একই গ্রামের সৈয়দ ফকিরের পুত্র আমিনুল ফকির (২৩), ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহাবাজপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র শুভ মিয়া (৩২) ও  গৌরনদী পৌরসভার দিয়াশুর গ্রামের সেলিম সরদারের পুত্র রবিউল হাসান (৩২)।

এর মধ্যে তৈয়ব আলী প্যাদার বিরুদ্ধে ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালি, মাদারীপুর, নলছিটি থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সহিদুল ইসলাম জানতে পারেন, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কান্ডপাশা গ্রামের শহিদুল হাওলাদারের গরু চুরি করে পিকআপ ভ্যান যোগে নিয়ে যাচ্ছে। এ সময় বিভিন্ন সড়কে পুলিশের চেকপোষ্ট বসানো হয়। পরবর্তীতে পৌর এলাকার কাসেমাবাদ হাই মাকের্টে কাছ থেকে পিকআপ ভর্তি একটি গরুসহ উল্লোখিত চোরদের আটক করা হয় । এ ঘটনায় গরুর মালিক শহিদুল হাওলাদার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন