ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে চাপে ফেলবে টাইগাররা

    অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে চাপে ফেলবে টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে চাপের মধ্যে ফেলে দেবে টাইগাররা। এমনটিই মত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের।

    পাইলট বলেন, আমি মনে করি বাংলাদেশ দল বিশ্বকাপের মূলপর্বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার জন্য চাপে থাকবে। বাংলাদেশ দল গ্রুপপর্বে যেমন ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে চাপে ছিল।

    খালেদ মাসুদ পাইলটের বিশ্বাস বাংলাদেশ দল মূলপর্বে চাপমুক্ত থেকে ফ্রেস মাইন্ডে খেলতে পারবে। এতে মাহমুদউল্লাহ রিয়াদদের পারফরম্যান্স প্রত্যাশার চেয়েও ভালো হতে পারে।

    বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের খেলার সময়সূচি -

    ২৪ তারিখে এ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, ভেন্যু শারজাহ। আজই নির্ধারিত হবে এ গ্রুপ থেকে কে চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে উঠছে।

    ২৭ অক্টোবর টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে এক নম্বর দল ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ, ভেন্যু আবুধাবি। ২৯ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা, ভেন্যু শারজাহ। পরের মাসে তথা ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল, ভেন্যু আবুধাবি।

    আর সুপার টুয়েলভের লড়াইয়ে বাংলাদেশের শেষ চ্যালেঞ্জ সেপ্টেম্বরে মিরপুরে নাস্তানাবুদ হওয়া অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর। ভেন্যু দুবাই।

    অর্থাৎ সেমিফাইনালে উঠতে না পারলে আগামী ৪ নভেম্বরই শেষ হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ। আর নকআউটে নাম লেখালে আরও দীর্ঘায়িত হবে কোটি বাংলাদেশির স্বপ্ন।

    সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ