ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

বরিশালে জীবনানন্দ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

বরিশালে জীবনানন্দ স্মরণানুষ্ঠান  অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কবি জীবনানন্দ দাসের ৬৭ তম প্রয়াণ দিবস উপলক্ষে বরিশাল জীবনানন্দ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় নগরীর শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে জীবনানন্দ প্রেমিদের আয়োজনে কবিদের মিলনমেলা ঘটে।

আলোচনা, নৃত্য, কবির কবিতাপাঠ ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে কবিরা  জীবনানন্দ দাশের স্মৃতি ধরে রাখতে তার বাড়ি ও সম্পদ সংরক্ষণ করার দাবি জানান। এছাড়া বরিশাল শিল্প কলা একাডেমির উন্মুক্ত মঞ্চকে তারা কবি জীবনানন্দ মঞ্চ নামকরণের দাবি জানান।

অনুষ্ঠানে কবি ও তার জীবন নিয়ে বিশদ আলোচনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় জীবনানন্দ রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দিন, সরকারি ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার, কবি হেনরী স্বপন।
 
এর আগে বরিশাল ব্রজমোহন বিশ্বিবদ্যালয় কলেজ প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে সকালে কবি জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগারে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে স্মরণাঞ্জলি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব। এছাড়া অনুষ্ঠানে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি তপঙ্কর চক্রবর্তী, ছড়াকার দীপঙ্কর চক্রবর্তী, বরিশাল ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ স ম ইমানুল হাকিম উপস্থতি ছলিনে।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন