ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় ৪ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ প্রার্থী ২৫৬ জন

আগৈলঝাড়ায় ৪ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ প্রার্থী ২৫৬ জন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় ৫ ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থীসহ ২৫৬ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কমিশন। চার জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

২১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত দিনে ২ জন সংরক্ষিত সদস্য এবং ২ জন সাধারণ সদস্যসহ মোট ৪ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণ খেলাপির দায়ে রাজিহার ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ডের আশা লতা দাস এবং প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় রতœপুর ইউনিয়নের সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের আকলিমা বেগম, কাগজপত্র অসম্পূর্ণ থাকায় রাজিহার ইউনিয়নের সাধারণ ৪নং ওয়ার্ডের কামাল সরদার ও গৈলা ইউনিয়নের সাধারণ ৩নং ওয়ার্ডের অমল সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচটি ইউনিয়নে মোট ১২ জন চেয়ারম্যান, ৫১ জন সংরক্ষিত নারী সদস্য ও ১৯৭ জন সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
রাজিহার, গৈলা ও রতœপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং বাকাল ও বাগধা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুলউল্লাহ জানান, নৌকা প্রতীকে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী রাজিহার ইউনিয়নে ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নে বিপুল দাস, বাগধা ইউনিয়নে আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নে শফিকুল হোসেন ও রতœপুর ইউনিয়নে গোলাম মোস্তফা সরদার।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী হয়েছেন রাজিহার ইউনিয়নে ইকতিয়ার হোসেন, বাকাল ইউনিয়নে মাওলানা জাকারিয়া বক্তিয়ার ফরিদি, বাগধা ইউনিয়নে আলহাজ¦ আব্দুল কাদের মিয়া, গৈলা ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন বেপারী ও রতœপুর ইউনিয়নে খলিলুর রহমান শাহ।

এছাড়াও গৈলা মডেল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত, বাকাল ইউনিয়নে আজিজুর রহমান বালীর দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন অফিস সূত্র মতে, পাঁচটি ইউনিয়নে ১২ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাধারণ সদস্য পদে ১৯৭ জন, সংরক্ষিত সদস্য পদে ৫১ জনসহ মোট ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর ছিল। ২১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হয়েছে।

মনোনয়পত্র বাতিলের আপিল ২১ ও ২৩ অক্টোবর, মনোনয়নপত্র বাতিলের আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন