ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সুপার টুয়েলভে খেলতে আমিরাতে টাইগাররা

    সুপার টুয়েলভে খেলতে আমিরাতে টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শনিবার (২৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ বা মূল পর্ব। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ পরদিন রবিবার। সেই উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে টাইগাররা।

    শুক্রবার ওমানের রাজধানী মাস্কাট থেকে বিমানে করে আমিরাতের দুবাইয়ে পৌঁছায় বাংলাদেশ দল। সেখান থেকে নির্ধারিত বাসে করে ম্যাচের ‡ান্যু শারজায় যাচ্ছেন তারা।


    রবিবার (২৪ অক্টোবর) বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তার আগে ওমানে প্রথম রাউন্ডের ম্যাচ খেলেছে লাল-সবুজ বাহিনী। প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেয়েছে মাহমুদুল্লাহ বাহিনী। ফলে রানার্সআপ হয়ে মূল পর্বে পৌঁছালো বাংলাদেশ।


    সুপার টুয়েলভে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ