ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

গৌরনদীতে প্রয়াত সাংবাদিক নাসির উদ্দিনের স্মরণসভা

গৌরনদীতে প্রয়াত সাংবাদিক নাসির উদ্দিনের স্মরণসভা
গৌরনদীতে প্রয়াত সাংবাদিক নাসির উদ্দিনের স্মরণসভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদী, উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার সাংবাদিকদের উপস্থিতে উজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত নাসির উদ্দিন বালী’র স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উজিরপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, মডেল থানার ওসি মোঃ আর্শাদ আলী।

উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি খানের সঞ্চালনায় প্রয়াত সাংবাদিকের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া, উজিরপুর বাজার কমিটির সভাপতি সামসুল হক সিদকার, প্রয়াত সাংবাদিকের সহদর গিয়াস উদ্দিন বালীসহ অন্যান্যরা। শেষে প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন