ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

বরিশালে জাতীয় পার্টির উপজেলা দিবসে শোভাযাত্রা

 বরিশালে জাতীয় পার্টির উপজেলা দিবসে শোভাযাত্রা
বরিশালে জাতীয় পার্টির উপজেলা দিবসে শোভাযাত্রা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও শোভাযাত্রা করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রদায়িক হামলা আর তথ্য প্রতিমন্ত্রীর প্রয়াত এইচ এম এরশাদ সম্পর্কে কটুক্তির প্রতিবাদও করা হয়।

 শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় নগরের সাহেবের গোরস্থান সংলগ্ন দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচির শুরু হয়। শোভাযাত্রা শেষ হয় সদর রোডে এসে। তারপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নগর ও জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস বলেন, আমাদের দলের স্রষ্টা পল্লীবন্ধু এরশাদের উপজেলা পদ্ধতির পূর্নাঙ্গ বাস্তবায়ন চাই। এর পাশাপাশি চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং একই সঙ্গে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ ইসলাম বিরোধী বক্তব্যেরও প্রতিবাদ জানাই। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সভাপতি মহসিন উল ইসলাম হাবুলসহ অন্যান্যরা।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন