বাবুগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সুজন’র মানববন্ধন

বরিশালের বাবুগঞ্জে দেশব্যাপি সাম্প্রদায়িক সহিংসতা ও প্রকৃত দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সুশাসনের জন্য নাগরিক(সুজন) বাবুগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুজন’র উপজেলা কমিটির সভাপতি খালেদা ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, বিএনপি নেতা নাসির উদ্দিন, ইসলামী আন্দোলন সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মহিদুল ইসলাম জামালসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য সহিংসতার ঘটনা গুলোয় জড়িতদের চিহিৃত করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দোষিদের চিহিৃত করে বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, পরস্পরকে দোষারপের রজনৈতিক সাংস্কৃতি পরিহার কারাসহ কয়েকটি দাবিতে দেশব্যাপি সুজন’র আয়োজনে মানববন্ধন করা হয়।
এইচকেআর