ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভারত পাকিস্তান মহারণের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

    ভারত পাকিস্তান মহারণের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেটে ভারত-পাকিস্তান মহারণ মানেই ভিন্ন এক উত্তেজনা, ভিন্ন এক রসায়নের লড়াই। যার রেশ পড়ে উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বে।

    রোববার (২৪ অক্টোবর) পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। গোটা ক্রিকেট বিশ্বই তাকিয়ে আছে এই ম্যাচের দিকে।

    এই দুই দলের ম্যাচ এমনই এক ম্যাচ, যেখানে ফেবারিট উভয়পক্ষই। কাগজ-কলমে ভারত এই মুহূর্তে বিশ্বের সেরা দল হলেও স্বয়ং নিজেদের ফেবারিট ভাবতে নারাজ কোহলিরা।

    বিশ্ব আসরে ভারতের বিপক্ষে কখনই জিততে পারেনি পাকিস্তান। সাম্প্রতিক রেকর্ডও ভারতের দিকেই। তবে, ম্যাচের আগে এসব নিয়ে বেশি ভাবতে নারাজ বিরাট কোহলি।

    শনিবার সংবাদ সম্মেলনে সোজা জানিয়ে দিলেন, এ ধরনের ম্যাচে যে কেউ জিততে পারে। জয়ের নিশ্চয়তা কেই দিতে পারবে না।

    কোহলি বলেন, টি-টোয়েন্টিতে এক বলেই খেলা বদলে যেতে পারে। তবে স্নায়ুর চাপ ধরে রাখার ক্ষমতা আমাদের রয়েছে। যে কোনও ম্যাচের লাগামও নিজেদের হাতে রাখতে পারি’।

    তিনি জানান, কিছুদিন আগেই আইপিএল শেষ হয়েছে এই মরুতেই। ফলে পরিবেশ ও উইকেট সব কিছুই ভারতীয় ক্রিকেটারদের কাছে চেনা সবচেয়ে বেশি।

    পাকিস্তান বধের একাদশও চূড়ান্ত হলেও তা প্রকাশ্যে আনতে চাননি কোহলি। বললেন, ‘দল ঠিক করে ফেলেছি। কিন্তু এখনই সেটা জানানো যাবে না।  অনেক চিন্তা করেই একাদশ ঠিক হয়েছে’।

    দুবাই ও আবুধাবির উইকেটের প্রশংসা করে কোহলির দাবি, আইপিএল থেকে এখন উইকেট আরো ভাল হয়েছে। তাই বড় রানের ইনিংসের আশা আশা করতে দোষ নেই।

    এদিকে, একদিন আগেই ভারতের বিপক্ষে খেলতে ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। আর চূড়ান্ত একাদশ স্থির হবে ম্যাচের দিন কয়েক ঘণ্টা আগে।

    এই দলে শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। এই দু’জন আগেই টো-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বিরুদ্ধে খেলেছেন।

    এছাড়া দলে রয়েছেন ফখর জামান, আসিফ আলির মতো মারকুটে ব্যাটসম্যান। উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান। জায়গা পাননি সরফরাজ আহমেদ।

    অলরাউন্ডার হিসাবে রয়েছেন ইমাদ ওয়াসিম, শাদাব খান। বোলিং বিভাগে আছে হাসান আলি, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফের পাশাপাশি তরুণ হায়দার আলি। যিনি চমক হতে পারেন ম্যাচে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ