ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

বাবুগঞ্জে ইলিশ শিকারের অপরাধে মৌসুমী দুই জেলের কারাদণ্ড

বাবুগঞ্জে ইলিশ শিকারের অপরাধে মৌসুমী দুই জেলের কারাদণ্ড
ইলিশ শিকারের অপরাধে মৌসুমী দুই জেলের কারাদণ্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীতে সরকারি  নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় মৌসুমী দুই জেলের ৭দিন করে বিনাশ্রম  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যায় এ দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত। কারাদণ্ড প্রাপ্তরা হলেন চাঁদপাশা ইউনিয়নের রফিয়াদী এলাকার রফিকুল ইসলাম জমাদ্দার (২০) ও লিটন হাওলাদার (৫০)।

সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, আড়িয়াল খাঁ নদীর রফিয়াদী এলাকায় ইলিশ শিকার করা অবস্থায় কারেন্ট জালসহ কারাদণ্ড প্রাপ্ত দুইজনকে আটক করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন