ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • প্রেমিকের জিহ্বা কেটে নিলেন তরুণী!

    প্রেমিকের জিহ্বা কেটে নিলেন তরুণী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার ধামরাইয়ে বিয়েতে গড়িমসি করায় প্রেমিকের জিহ্বা কেটে রাখার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। গতকাল শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রোয়াইল ইউনিয়নের ফড়িঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, সাইফুলের সঙ্গে একই এলাকার এক তরুণীর (২৫) প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন সাইফুল। কিন্তু বিয়ে না করে দিনের পর দিন সময়ক্ষেপণ করতে থাকলে প্রেমিকা ক্ষিপ্ত হন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে প্রেমিকার বাড়িতে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী ব্লেড দিয়ে প্রেমিকের জিহ্বা দ্বিখণ্ডিত করেন ওই তরুণী। পরে তার স্বজনরা সাইফুলকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়লে সাইফুলকে মৃত ভেবে ঘরের মেঝেতে ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যান সবাই। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

    পরে ঘটনাস্থলে গিয়ে প্রেমিকের কেটে রাখা জিহ্বা উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আহত প্রেমিক সাইফুল ইসলাম স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাইফুল একই এলাকার রহমত আলীর ছেলে। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করলে ওই চারজনকে আটক করে পুলিশ। তারা হলেন- ওই তরুণী, তার বাবা, মা ও ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা তন্ময় সাহা।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ