ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পাকিস্তানকে ১৫২ রানের লক্ষ্য দিলো ভারত

    পাকিস্তানকে ১৫২ রানের লক্ষ্য দিলো ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। মূলপর্ব তথা সুপার টুয়েলভের শুরুতেই বহু আকাঙ্খিত ভারত-পাকিস্তান লড়াই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ব্যাটে ভর করে পাকিস্তানকে ১৫২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারতীয়রা।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জন্য কোহলি যেন বিরাট এক দুঃখের নাম। এই এক কোহলির কাছেই বারবার হারতে হয় পাকিস্তানকে। এবারও সেই কোহলিই বড় দুঃখ হিসেবে ধরা দিয়েছেন পাকিস্তানের বোলারদের সামনে।

    এর আগে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলিকে আউট করতে পারেননি কোনো পাকিস্তানি বোলার। এবার আউট করতে পারলেও বিরাট কোহলির ব্যাটই কথা বলেছে পাকিস্তানি বোলারদের বিপক্ষে। ৪৯ বলে ৫৭ রান করে আউট হয়েছেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন তিনি ১টি।

    শুরুতেই শাহিন শাহ আফ্রিদির দ্রুত দুই উইকেটে তুলে নেয়ার পর যখন পাকিস্তান ম্যাচ ফিরে এসেছিল, ঠিক তখনই ঘুরে দাঁড়ান কোহলি। রিশাভ পান্তকে নিয়ে দারুণ এক জুটি গড়ে ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন তিনি।

    ৩০ বলে পান্ত ৩৯ রান করে আউট হয়ে গেলেও কোহলি অবিচল থাকেন। ১৯তম ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে তুলে নেন ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরি।

    টি-টোয়েন্টি বিশ্বকাপেই ৫বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রতিবারই জয়ী দলটির নাম ভারত। না ওয়ান, না টি-টোয়েন্টি- কোনো ফরম্যাটেই পাকিস্তান ভারতকে হারাতে পারেনি।

    এবার আরও একবার বৈশ্বিক টুর্নামেন্টে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। ম্যাচ শুরুর আগে অকেন বাগযুদ্ধ হয়েছে। এবার আসল লড়াই। লড়াইয়ের শুরুতে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

    দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকেই ব্যাট করার আমন্ত্রণ জানান পাতিকস্তান অধিনায়ক। ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানি পেসার শাহনি শাহ আফ্রিদির আগুনে বোলিংয়ের মুখে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা।

    ইনিংসের প্রথম ওভারেই বিধ্বংসী রোহিত শর্মাকে এলবিডব্লিউ করে সাজঘরের পথ দেখিয়ে দেন শাহিন আফ্রিদি। কোনো রান না করেই ফিরে যান রোহিত।

    তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই ফিরিয়ে দেন লোকেশ রাহুলকে। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে বিধ্বংসী সূচনা করে থাকেন রাহুল। কিন্তু এবার তিনি আউট হয়ে গেলেন ৮ বলে মাত্র ৩ রান করে। আফ্রিদির বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ