আগৈলঝাড়ায় বাঁশ ও বেতের মালামাল তৈরীর প্রশিক্ষণ

বরিশালের আগৈলঝাড়ায় জাইকার অর্থায়নে ৭ দিন ব্যাপী সমবায়ী গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বাঁশ ও বেতের মালামাল তৈরীর প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
জানা গেছে, সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা মো. গোলাম কবীর শরীফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ প্রমুখ।
ওই প্রশিক্ষনে প্রায় ২০ জন গ্রামীণ মহিলারা তাদের তৈরীকৃত পন্য প্রদর্শন করেন।
এইচকেআর