পুলিশি বাধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পন্ড

দেশব্যাপি দ্রব্য মূল্যের সিমাহীন উর্দ্ধগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (২৬ অক্টোবর ) সকাল ১১টায় নগরীর বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু, সহ-সভাপতি মতিউর রহমান মিঠু,আ. মোমেন কোটন, আরমান সিকদার নুন্না, যুগ্ম সম্পাদক রিয়াজ খান মিল্টন,তারেক সোলাইমান, প্রচার সম্পাদক ডাঃ আনিস।
এসময় আরো বক্তব্য রাখেন সোহাগ খান, আল-আমিন নয়ন ও মো. মুছা। সমাবেশ শেষে দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে সদররোডের সড়কে উঠার পূর্বেই দলীয় কার্যলয়ের সামনে পুলিশ বিক্ষোভ মিছিলের সামনে ব্যাড়িকেড দিয়ে মিছিল পন্ড করে দেয়।
এইচকেআর