ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ চালু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ চালু
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ চালু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের জন্য খোলা হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ও বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে শুরু হওয়া এ বুথের কার্যক্রম আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর নিচতলায় অবস্থিত এ বুথে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

তবে রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ ও মোবাইল ফোন সঙ্গে আনতে হবে।

এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন