ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • শিক্ষিকাকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

    শিক্ষিকাকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুর সদর উপজেলায় একটি স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করা মামলার আসামি সাদেকুল ইসলাম সেলিমকে (৪০) গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। 

    মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে টাঙ্গাইলের মির্জাপুর থানার ওয়ার্শী ইউনিয়ন পাইকপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    সেলিম ভাওয়াল মির্জাপুরে সৃজনশীল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহ্তাব উদ্দিন জানান, সহকারী শিক্ষিকাকে ধর্ষণের আসামি প্রধান শিক্ষক সেলিমকে মির্জাপুর থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিকে গাজীপুর জেলা আদালতে পাঠানো হয় এবং পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

    উল্লেখ্য, গত ২৭ জুন দুপুর ৩টায় স্কুলের অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার কথা বলে ওই শিক্ষিকাকে ধর্ষণ ও গোপনে তার ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে প্রধান শিক্ষক সেলিম। এরপর ওই শিক্ষিকা ১ অক্টোবর বাদী হয়ে জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ