ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • জেলের জালে ধরা পড়লো ১৮ কেজির পাঙাশ

    জেলের জালে ধরা পড়লো ১৮ কেজির পাঙাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। বিরল এ দৃশ্য দেখতে নদীপাড়ে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।

    বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন সংলগ্ন পায়রা নদীতে স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার জালে মাছটি ধরা পড়ে।

    জানা গেছে, ওই জেলে প্রতিদিনের মতো ইলিশ ধরার জন্য জাল ফেলেছিলেন। কিছুক্ষণ পর জাল টানতে গিয়ে তিনি টের পান ভারি কিছু আটকে গেছে। জাল তুলে দেখেন, তাতে ধরা পড়েছে বিশাল আকৃতির এক পাঙাশ মাছ। এ অঞ্চলে এরকম বড় পাঙাশ মাছ খুব বিরল। জাহাঙ্গীর প্যাদা মাছটি তীরে নিয়ে আসার পরই খবর ছড়িয়ে পড়ে চারপাশে। মুহূর্তের মধ্যে নদীর পাড় ও আশপাশের বাজারে মানুষের ঢল নামে মাছটি একনজর দেখতে।

    পরে আল মদিনা সুপার মার্কেট এলাকায় মাছটি বিক্রির জন্য আনা হলে স্থানীয় ক্রেতারা প্রতিকেজি ৮৫০ টাকা দরে ১৫ হাজার ৩০০ টাকায় মাছটি ক্রয় করেন। এরপর ক্রেতারা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নেন।

    জেলে জাহাঙ্গীর প্যাদা জানান, শীত মৌসুমের শুরুতে পায়রা নদীতে মাঝেমধ্যে ছোট ছোট পাঙাশ পাওয়া যায়। কিন্তু এত বড় পাঙাশের আগে পাইনি। এতো বড় মাছ জালে উঠে আসবে, ভাবতেও পারিনি। সত্যি খুব আনন্দ লাগছে।

    স্থানীয় পাইকারি মাছ ব্যবসায়ী সেকান্দার মিয়া বলেন, এ মৌসুমে নদীতে বড় আকারের পাঙাশ ধরা পড়া শুরু হলে জেলেদের মুখে হাসি ফোটে। তবে এরকম ওজনের মাছ ধরা পড়া নিঃসন্দেহে ব্যতিক্রম ঘটনা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ