ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ফিরে গেলেন লিটন-নাঈম

    ফিরে গেলেন লিটন-নাঈম
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যক্তিগত ৯ রান করে বিদায় নেন লিটন দাস। মঈন আলীর বলে লিভিংস্টোনকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়েনে ফেরনে তিনি। এরপর নাঈম শেখও একই পথে হাঁটেন। তিনি ফিরে যান ৫ রান করে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪ রান।

    এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
    এই ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে ইংল্যান্ড।

    ব্যাক ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথে ছিটকে গিয়েছেন পেসার সাইফউদ্দিন। তার বদলি হিসেবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন শরিফুল।

     

    বিশ্বকাপ মিশনে টিকে থাকার ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ। ইংল্যান্ড র‌্যাংকিংয়ের শীর্ষ দল। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশ চায় ভালো কিছু করতে।

    ইংল্যান্ড দল অনেকটাই নির্ভার। উইন্ডিজের বিপক্ষে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। দুই স্পিনার আর তিন পেসার নিয়ে কম্প্যাক্ট বোলিং লাইন। আর মারকুটে সব ব্যাটসম্যান। এরপরও বাংলাদেশকে তারা হালকাভাবে নিচ্ছে না। টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম মোকাবিলায় সতর্ক তারাও।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ