ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • সব ধর্মের মানুষের জন্য মাদ্রাসা উন্মুক্ত করে দিন: জাফরুল্লাহ

    সব ধর্মের মানুষের জন্য মাদ্রাসা উন্মুক্ত করে দিন: জাফরুল্লাহ
    জাফরুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সব ধর্মের মানুষের জন্য মাদ্রাসাগুলো উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, সব ধর্মের মানুষের জন্য মাদ্রাসাগুলো উন্মুক্ত করে দেওয়া হোক। যেখানে যে কোনো ধর্মের লোক পড়তে পারবে।

    বুধবার সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘নৈতিক সমাজ’ নামের একটি সংগঠন আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান।

    সমাজের চুরি, সন্ত্রাস, লুটপাট বন্ধ করতে হলে নৈতিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া কোনো উপায় নেই বলে সমাবেশে মন্তব্য করেন জাফরুল্লাহ।

    তিনি বলেন, সাম্প্রদায়িক হামলা হয়েছে- তা সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যর্থতা। এই ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। এই ঘটনা ঘটার অন্যতম আরেকটি কারণ আমরা নৈতিকতা ধারণ করিনি।

    সমাবেশে নৈতিক সমাজের সংগঠক মেজর জেনারেল (অব.) আমসা আমিন বলেন, এই সাম্প্রদায়িক হামলা পাগলদের দিয়ে চালানো হয়েছে ঠিক, কিন্তু যারা এর পেছনে আছে তারা পাগল নয়। যারা এর পেছনে আছে তারা সাম্প্রদায়িকতাকে ক্যাপিটাল হিসেবে ব্যবহার করে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। রাজনৈতিক ফায়দা লুটতে চায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ