ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • একদিনে টিকা নিলেন ৫ লাখেরও বেশি মানুষ

    একদিনে টিকা নিলেন ৫ লাখেরও বেশি মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা টিকা নিয়েছেন আরও ৫ লাখ ৩৮ হাজার ১৪০ জন। এরমধ্যে প্রথম ডোজ ৩ লাখ ১৫ হাজার ১৯০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৫০ জন।

    বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    দেশে এখন পর্যন্ত মোট ৬ কোটি ২৬ লাখ ১ হাজার ৯৯ জন টিকা নেয়াদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৮১০ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ১৩ লাখ ৩২ হাজার ২৮৯ জন।

    এছাড়া এখন পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ৬৮১ জন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রে ৫ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৩৫১ জন ও পাসপোর্টে ৮ লাখ ৩৪ হাজার ৬০৭ জন নিবন্ধন করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ