ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • আবারো জমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো

    আবারো জমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারো জমজ সন্তানের বাবা হতে চলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার ইন্সটাগ্রাম পোস্টে সেই সুসংবাদ দিলেন রোনালদো নিজেই।

    বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে এক ইন্সটাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন, ‘আমরা (বান্ধবীসহ) জমজ সন্তানের আশা করছি। ঘোষণাটি দিতে পেরে আমরা আনন্দিত। আমরা তাদের (অনাগত সন্তান) সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’

    এর আগেও জমজ সন্তানের বাবা হয়েছেন রোনালদো। তার মোট চার সন্তান। এবার পরিবারে আরো দুইজন যুক্ত হতে যাচ্ছে। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, সাতটি ব্যালন ডি'অর জয়ের পাশাপাশি সাত সন্তানের বাবা হতে চান তিনি। সাতটি ব্যালন ডি’অর থেকে দূরে থাকলেও সাত সন্তানের বাবা হওয়ার দিকেই এগোচ্ছেন সিআরসেভেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ