ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিশ্বকাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস করলেই রাষ্ট্রদ্রোহ মামলা

    বিশ্বকাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস করলেই রাষ্ট্রদ্রোহ মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ১০ উইকেটের বড় জয়ের পর বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা সামনে এসেছে। যেমন পাকিস্তানে জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে ফাঁকা গুলি ছোঁড়ার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া ভারতে পাকিস্তানে জয় উদযাপন করায় মামলা ও আটকের ঘটনা ঘটেছে।

    নতুন খবর হলো, এবার পাকিস্তানের জয়ে ভারতে কোনো প্রকার উচ্ছ্বাস প্রকাশ করলেই রাষ্ট্রদ্রোহের মামলার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, যারা পাকিস্তানের হয়ে গলা ফাঁটাবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে।

    উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, লখনউ, আগ্রা, বরেলি, সীতাপুরের সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দেশবিরোধী স্লোগান দেয়ার অভিযোগ রয়েছে। শুধু তাই নয় পুলিশের দাবি, সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার চালাচ্ছিল তারা।

    সূত্র : হিন্দুস্তান টাইমস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ