ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • ‘দয়া করে অমানুষের মতো গুজব ছড়াবেন না’

    ‘দয়া করে অমানুষের মতো গুজব ছড়াবেন না’
    বাবার সঙ্গে আঁখি আলমগীর (বামে)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায়ই তারকাদের নিয়ে নানা রকম গুজব ছড়াতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এর মধ্যে অনেক সিনিয়র তারকাদের মৃত্যুর গুজবও অনেকবার সামনে এসেছে। এবার এরকম গুজবে ভীষণ মর্মাহত ও ক্ষুদ্ধ হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

    গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৪ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে আঁখি লিখেছেন, কে বা কারা আব্বুকে নিয়ে গুজব ছড়াচ্ছে। আলহামদুলিল্লাহ, আব্বু অনেক ভালো, নিরাপদ এবং সুস্থ আছেন।’
    ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘দয়া করে অমানুষের মত গুজব ছড়াবেন না। আপনারাও কোন বাবা মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কিভাবে করতে পারেন? আমরা আসলে হতবাক। মানুষ কতো নিচে নেমে যেতে পারে!’

    উল্লেখ্য, সিনিয়র শিল্পীদের নিয়ে এমন গুজব নতুন কিছু নয়। এর আগেও রাজ্জাক, এ টি এম শামসুজ্জামান, প্রবীর মিত্র, এন্ড্রু কিশোর, ওমর সানি, মৌসুমীদের মতো শিল্পীদেরও নিয়েও গুজব ছড়ানো হয়েছিলো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ