ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • ইকবালসহ চারজন আরও ৫ দিনের রিমান্ডে

    ইকবালসহ চারজন আরও ৫ দিনের রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার অভিযোগে গ্রেফতার ইকবাল হোসেনসহ চারজনকে আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    শুক্রবার (২৯ অক্টোবর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ নম্বর আমলি আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা শুনানি শেষে আসামিদের এই রিমান্ড মঞ্জুর করেন।

    সাতদিনের রিমান্ড শেষ হলে শুক্রবার দুপুরে ইকবালসহ চারজন আসামিকে আদালতে হাজির করে সিআইডি। এ সময় আরও অধিকতর তদন্তের জন্য সিআইডির সদস্যরা সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    সিআইডি, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল হক বলেন, ইকবালসহ চারজনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই আমরা শুক্রবার আদালতের কাছে আরও ৭ দিনের রিমান্ড আবেদন করেছি। পরে বিচারক ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।’

    গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে কোরআন অবমাননার ঘটনায় কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ ও মন্দির ভাঙচুর করা হয়। এ হামলা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি জেলায়। ভিডিও ফুটেজ দেখে মণ্ডপে কোরআন রাখা ঘটনায় ইকবালকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে কক্সবাজার থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ