ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • সু চির সহযোগীর ২০ বছরের কারাদণ্ড

    সু চির সহযোগীর ২০ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির সহযোগী ওইন হতেইনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) হতেইনের আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

    হতেইনই প্রথম রাজনীতিবিদ যাকে সামরিক জান্তা বিচার শেষে কারাদণ্ড দিলো। ৭৯ বছরের হতেইন সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির জ্যেষ্ঠ নেতা ছিলেন। গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পরপর তাকে গ্রেপ্তার করা হয়।

    হতেইনের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

    হতেইনকে সু চির ডান হাত হিসেবে বিবেচনা করা হয়। এর আগের সামরিক শাসনামলেও তিনি কারাদণ্ড ভোগ করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ