ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • আরিচা রুটে যানবাহনের দীর্ঘ সারি

    আরিচা রুটে যানবাহনের দীর্ঘ সারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনার কাজিরহাট-আরিচা রুটে দুটি বড় ফেরি অন্যত্র নিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে ঘাট কর্তৃপক্ষ। এতে দুই পাড়ে আটকে পড়েছে ২৫০ থেকে ৩০০ যানবাহন। ৩ কিলোমিটার জুড়ে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। শনিবার (৩০ অক্টোবর) সকালে কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

    মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, বুধবার দুপুর থেকে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল নামে ফেরি দুটি এখান থেকে অন্য ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে শাহ মখদুম, গোলাম মওলা, ফেরি কুমিল্লা, ফেরি কপোতি ঘাটে অবস্থান করলেও মূলত কুমিল্লা নামে ফেরিতে কোনো ট্রাক বা বড় যানবাহন পারাপার করা যায় না।

    গত শুক্রবার সকালে কপোতি ফেরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মেরামতের জন্য পাঠানো হয়েছে। আজ বিকেলনাগাদ সেটি আমরা ঘাটে পেতে পারি। দুটি ফেরি দিয়ে এখন যানবাহন পার করা হচ্ছে। অন্য ঘাটে যানবাহনের চাপ না থাকলেও নতুন নতুন বড় ফেরি দেওয়া হয়েছে। আমাদের এখানে যাত্রী ও যানবাহনের চাপ বেশি থাকলেও পুরাতন ফেরি দেওয়া হয়।

    বিআইডব্লিউটিসির কাজিরহাট ঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, মাত্র দুটি তিনটি বা চারটি ফেরি দিয়ে এই নৌপথ পরিচালনা করা যাচ্ছে না। যেভাবে কাজিরহাট ঘাটে যানবাহনের চাপ বেড়েছে, তাতে প্রতিদিন ফেরিগুলোর ৩০ থেকে ৩৫টি ট্রিপের প্রয়োজন। অথচ, তিনটি ফেরি দিয়ে ১০ থেকে ১২টি ট্রিপ দেওয়া যাচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ