ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • ফেরি উদ্ধারে ঘাটে পৌঁছেছে রুস্তম

    ফেরি উদ্ধারে ঘাটে পৌঁছেছে রুস্তম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে কাত হওয়া ফেরি উদ্ধারে ঘাটে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। গতকাল শুক্রবার সন্ধ্যায় রুস্তম উদ্ধার অভিযানে যুক্ত হওয়ার কথা থাকলেও শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে জাহাজটি দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়।

    বিআইডব্লিটিএর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। শনিবার সকাল ৮টা থেকে ফেরির ভেতরে আটকে থাকা ট্রাক উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

    এর আগে ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ডুবে যায় আমানত শাহ। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ফেরি থেকে চারটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করতে সক্ষম হয় হামজা। পরে রাত সাড়ে ৮টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ