ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • এক ঘরে বউ-শাশুড়ির সঙ্গে যুবকের লাশ!

    এক ঘরে বউ-শাশুড়ির সঙ্গে যুবকের লাশ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বউ-শাশুড়ির সঙ্গে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।   

    শনিবার সকালে উপজেলার দিগর ইউনিয়নের কাশতলা খামারপাড়া এলাকার নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

    এসময় আহতবস্থায় সুমি আক্তারের দুই বছরের শিশু সাফিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

    নিহতরা হলেন- উপজেলার কাশতলা গ্রামের হযরত আলীর স্ত্রী জমেলা বেগম, ছেলের বউ সুমি আক্তার ও তার পরকীয়া প্রেমিক কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের শাহজালাল।  

    ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান, উপজেলার কাশতলা এলাকার একটি বাসায় তিনজনের লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শাশুড়ি জমেলা বেগম, ছেলের বউ সুমি ও শাহজালাল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড। তদন্ত চলছে পরে হত্যাকাণ্ডের আসল রহস্য জানা যাবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ