ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • রোজায় মাথা ব্যাথা থেকে মুক্তি পেতে যা করবেন

    রোজায় মাথা ব্যাথা থেকে মুক্তি পেতে যা করবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতিরিক্ত গরমে রোজা হওয়াই অনেকেই অনেক শারীরিক অসুস্থতায় ভোগেন। ব্লাড প্রেশার কমে যাওয়া, মাথা ব্যাথা, পানিশূণ্যতা, গ্যাস্ট্রিকের সমস্যাসহ আরো অনেক সমস্যা দেখা দেয়। এই সব সমস্যা সমাধানে যা করতে পারনে।

    ১. নির্ধারিত সময়ের আগে কখনো সেহেরি করবেন না। সেহেরিতে পরিপূর্ণ খাবার খান। আস্তে আস্তে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন।

    ২.রমজানে ঘুমের অভ্যাস নিশ্চিত করুন। অনেক বেলা পর্যন্ত না ঘুমিয়ে বেশি খারাপ লাগলে দিনের একটা সময় ঘুমানোর চেষ্টা করুন।

    ৩. ইফতার থেকে সেহেরিতে ৩ লিটার পানি পান করুন।

    ৪.শরীর সুস্থ রাখার জন্য ইফতার ও সেহেরিতে কার্বহাইড্রেট ও মিষ্টি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন যা রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখে।

    ৫.ইফতারে খুব বেশি না খেয়ে এমন খাবার খাওয়ার চেষ্টা করুন যা ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ করে।

    ৬.সারাদিন যতটা সম্ভব রোদ এড়িয়ে চলুন। ঠাণ্ডা জায়গায় থাকার চেষ্টা করুন।

    ৭. দিনের বেলা কঠোর পরিশ্রম করা থেকে বিরত থাকুন। কারণ এতে করে শরীর ডিহাইড্রেট হয়ে মাথা ব্যাথা করতে পারে। এজন্য ভারী কোন কাজ চেষ্টা করুন ইফতারের পর করতে।

    ৮. উচ্চ রক্তচাপ বা অন্য কোন রোগ থাকলে নিয়মিত ওষুধ গ্রহণ করুন।

    ৯. ক্যাফেইন খাওয়া বাদ দিন আর সম্ভব না হলে খাওয়া কমিয়ে দিন।

    ১০. মাথা ব্যাথা, চাপ এড়াতে ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার কমিয়ে দিন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ