ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশে আসবে পাকিস্তান

    বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশে আসবে পাকিস্তান
    বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশে আসবে পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট খেলছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় পাকিস্তান।

    দ্বিতীয় ম্যাচে গ্রুপের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ডকেও হারায় পাকিস্তান। অবিশ্বাস্য ফর্মে থাকা পাকিস্তান নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে।

    বিশ্বকাপের ফাইনাল শেষেই আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল।  

    চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে এসে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা পাকিস্তান ক্রিকেট দলের। ১৯, ২০ ও ২২ নভেম্বরে হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো। দুই টেস্টের প্রথমটি হবে ২৬ নভেম্বর। শেষ ম্যাচটি শুরু হবে ৪ ডিসেম্বর।

    পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে পাকিস্তানি পত্রিকা দ্য নিউজ জানিয়েছে, বিশ্বকাপ আর বাংলাদেশ সফরের মাঝে ক্রিকেটাররা দেশে ফেরার সময় পাবেন না। এতে জৈব সুরক্ষাবলয় নষ্ট হতে পারে। তাই আরব আমিরাত থেকে পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশে যাবেন।

    তবে বিশ্বকাপ জিতলে হিসেব পাল্টে যেতে পারে। তখন হয়তো ট্রফি নিয়ে পাকিস্তান গিয়ে আনন্দ উল্লাস করে কয়েক দিনের বিশ্রাম শেষে বাংলাদেশ সফরে আসবেন বাবর আজমরা।

    বাংলাদেশ সফরের জন্য আলাদা দল ঘোষণা করেনি পিসিবি। টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্বকাপের বর্তমান দলটাই বাংলাদেশে যাবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। টেস্ট ম্যাচ খেলতে দলের সঙ্গে যোগ দিতে পারেন ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, আব্দুল্লাহ শফিক ও সাউদ শাকিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ